১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯
১৬ আগস্ট ২০১৯, শুক্রবার : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৫ তম জন্মদিন ছিল গতকাল। প্রতিবার প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন পালন করলেও এবার সেই আয়োজন করছে না বিএনপি। অসুস্থ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দলের পক্ষ থেকে আজ শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আজ শুক্রবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজর মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ ফখরুল হক।
উক্ত দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D