১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯
সড়ক দূর্ঘটনা গুরুতর আহত সিলেট ফটো সাংবাদিক পেশাজীবি সমবায় সমিতি লিমিটেডের সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পাশে সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে নেতৃবৃন্দ সিলেট ফটো সাংবাদিক পেশাজীবি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে চাউল, পিয়াজ, তেলসহ প্রয়োজন সকল ধরনের খাদ্য সামগ্রী ক্রয় করে ফটো সাংবাদিক নুরুল ইসলামের কাজীটুলাস্থ বাসায় পৌছেদেন।
এসময় নেতৃদ্বয় বলেন, সকল ফটো সাংবাদিকদের সমস্যায় আমরা ঐক্যবন্ধ ভাবে কাজ করতে চাই। ফটো সাংবাদিক নুরুলের সমস্যাকে আমাদের সমস্যা মনে করে এগিয়ে যেতে হবে। আমরা সবসময় নুরুল সহ সকল ফটো সাংবাদিদের পাশে ছিলাম আগামীতেও থাকব।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ফটো সাংবাদিক পেশাজীবি সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্ঠা সভাপতি প্রবীণ সাংবাদিক আতাউর রহমান আতা, সমিতির সভাপতি নাজমুল কবীর পাভেল, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম সুজন, কার্যনির্বাহী সদস্য রুহিন আহমদ, সিলেটের দিনকাল’র পরিচালক দেলোয়ার হোসেন খান প্রমুখ।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D