১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মরহুম সোনা মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে সিলেট শহরতলির বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে মরহুম সোনা মিয়া স্মৃতি পরিষদ ও পরিবার বর্গের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নলকট গ্রামের বিশিষ্ট মুরব্বী ও ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী ও মরহুম সোনা মিয়া স্মৃতি পরিষদের সদস্য দাইফুর রহমান মাসউদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সহ-খুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরহুম সোনা মিয়া ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ। আজীবন তিনি বিএনপির রাজনীতি করে গেছেন। বিএনপির আত্মার সাথে তার সম্পর্ক ছিলো। অনেক মানুষ বিএনপির দুর্দিনে দল ছেড়েছেন, আবার ফিরেছেনও, কিন্তু সোনা মিয়া কখনো দল ছাড়েননি। সোনা মিয়া মেম্বারের মতো একনিষ্ট দলপ্রেমিক মানুষ যুগে যুগে জন্মায় না। সোনা মিয়া মেম্বারের মতো নেতার শূণ্যস্থান কখনো পূরণ হবার নয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, খাদিমপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, বিশিষ্ট মুরব্বি মকবুল হোসেন মখল, খাদিমনগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কছির উদ্দীন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি নাজিম উদ্দীন, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, বিশিষ্ট মুরব্বি হাজী কাঞ্চন মিয়া, সিরাজ মিয়া, আব্দুর রহমান, মনির উদ্দীন, হাজী কলমদর আলী, হাজী মন্তাজ মিয়া, মুক্তিযুদ্ধা আমির আলী, শফিকুর রহমান, শ্রমিকদল নেতা ফরিদ উদ্দীন, মরহুম সোনা মিয়ার পুত্র আব্দুল খালিক, সদর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, স্বেচ্চাসেবকদল নেতা আব্দুলাহ আল মামুন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এনামুল হোসেন, এহতেশামুল হক সবুজ, যুবনেতা কালা মিয়া, অলিউর রহমান ওলি, সেচ্চাসেবকদল নেতা আশিকুর রহমান আশিক, ছাত্রদল নেতা জাবেদ আহমদ, যুবদল নেতা রুহেল, আহমদ, বিশিষ্ট মুরব্বি তুতা মিয়া, ছাত্রনেতা হাফিজ আব্দুল মান্নান, বৃহত্তর বাদাঘাট সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D