১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৯
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৯ : পবিত্র ঈদুল আজহার রাতে ৪নং খাদিমপাড়া এলাকায় ছুরিকাহত হয়েছেন এক যুবলীগ কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম. এ. জি. ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল (১২ আগস্ট) সোমবার রাত ৮টার দিকে খাদিমপাড়ার সুরমা গেইট সংলগ্ন শাহপারণ বাইপাস এলাকার মধুবন মিষ্টি ঘরের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত যুবলীগ কর্মী মোঃ জামাল আহমদ (২৬) শহরতলীর ৪নং খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের মৃত সয়দুর রহমানের ছেলে। তিনি ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদের অনুসারী।
জামালের সহকর্মীদের দাবি জেলা যুবলীগের সম্মেলন নিয়ে এডভোকেট আফসর আহমদ ও জাহাঙ্গীর আলম অনুসারীদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরেই জাহাঙ্গীর গ্রুপের কর্মীরা জামালকে ছুরিকাঘাত করেছে। এ হামলার সাথে লোকমান, হাসান, আলাল’সহ আরো কয়েকজন জড়িত বলে দাবি করেছেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এখনো এ ব্যপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D