১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৯
গোলাম মর্তুজা : সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় মাধবপুর ও গালিমপুর গ্রামের মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। উভয় গ্রামে জলমগ্ন হয়নাই এমন কোন বাড়ি অবশিষ্ট ছিলনা। এমতাবস্থায়, সরকারী ও বেসরকারীভাবে অনেকেই ত্রাণ বিতরণ করেছেন দেশের মানুষের এমন বিপদে প্রবাসীরা উৎকন্ঠিত হয়ে পরস্পরের সাথে যোগাযোগ করার জন্য তাৎক্ষণিকভাবে ওয়েলফেয়ার গ্রুপ নামে একটি ওয়্যাটসআপ গ্রুপ তৈরী করে দ্রুততম সময়ের মধ্যে ৪৪২০০০/- টাকার একটি তহবিল গঠন করেন।
উক্ত তহবিলে লন্ডন প্রবাসীরা বেশিরভাগ অর্থ প্রদান করেন, তাছাড়া মধ্যপ্রাচ্য প্রবাসী ও দেশের অনেকেই দান করেছেন। তাং-১১/০৮/২০১৯ ইংরেজী রোজ রবিবার ৪৪২টি পরিবারের(মুসলিম-৩২১টি ও হিন্ধু-১২১টি) মধ্যে নগদ ১০০০/- টাকা করে বিতরণ করা হয়। পবিত্র ঈদুল আজহার আগের দিন এ অর্থ সাহায্য পেয়ে গ্রামবাসী অত্যন্ত আনন্দিত হয়েছেন। মাধবপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও গালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ লাল মিয়া তালুকদার, লন্ডন প্রবাসী মোঃ আনছার মিয়া, আং ছালাম চৌ নুনু মিয়া, চুনু মিয়া এবং গ্রুপের বাংলাদেশ কমিটির সদস্যবৃন্দ। প্রবাসীদের পক্ষে গ্রুপটি সংগঠিত করেন মোঃ ছনাওর আলী (ছনর),আবুল খয়ের নোমান, দুনু মিয়া,মুজিবুর রহমান আবুল কাসেম ও আর ও অনেকে।

উল্লেখ্য যে ওয়্যাটসআপ গ্রুপের মাধ্যমে ইতোমধ্যে অনেক জটিল রোগী প্রবাসীদের মাধ্যমে সাহায্য সহযোগীতা পেয়েছেন এবং ভবিষ্যতে ও প্রবাসীরা গ্রামের মানুষের যে কোন সমস্যা সমাধানে পাশে থাকার ঘোষণা দিয়েছেন। গ্রামের মানুষের যোগাযোগ সমস্যা সমাধান কল্পে প্রাবাসী ও দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D