যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্নার পিতৃবিয়োগ : আজ শাহী ঈদগাহ ময়দানে জানাজা

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৯

যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্নার পিতৃবিয়োগ : আজ শাহী ঈদগাহ ময়দানে জানাজা

১২ আগস্ট ২০১৯, সোমবার : সিলেট মহানগর যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্না’র পিতা, কাজীর বাজারের সাবেক ব্যবসায়ী তারা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল রোববার রাত সাড়ে ৮ টায় নগরীর কাজিটুলা কাহির মিয়ার গলি ব্লক-ই , ১৪নং বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। তিনি ৭ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম তারা মিয়ার নামাজের জানাযা আজ সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল আযহার জামাত শেষে সিলেট শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।

যুবদলের শোক : সিলেট মহানগর যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্না’র পিতা, কাজীর বাজারের সাবেক ব্যবসায়ী তারা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা যুবদল। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট