১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৯
১২ আগস্ট ২০১৯, সোমবার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট’সহ দেশবাসী ও সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান ও সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন। ঈদে নেতৃদ্বয় সিলেট’সহ দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
গনমাধ্যমে পাঠানো এক শভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদ উল আজহা হচ্ছে ত্যাগের একটি অনন্য উদাহারণ। সৎ কাজ করতে গিয়ে যত অত্যাচার নির্যাতন আসুক না কেন তা দীপ্ত মনোবল নিয়ে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের জনগণ আজ মহাক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমান আওয়ামী সরকারের শত জুলুম নির্যাতনের পরেও মানুষ যে এখনো সৎ সাহস নিয়ে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের মানুষকে সাথে নিয়ে জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি চেয়ারপ্যার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে।
ঈদুল আযহা’র শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল আযহা’র এই দিনে আমরা এই কামনা করি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D