৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯
সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেছেন, ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা। বিশ্বের কোটি কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ফিলিপাইনে এক লাখ ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং ৫০০ মারা গেছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই আয়োজনে রক্তদান করেছেন রেড ক্রিসেন্টের ৪০ জন স্বেচ্ছাসেবী।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ আরও বলেন, শুধু বাংলাদেশ নয় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত ও ইউরোপের অনেক দেশে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, আমরা কেউ যেন ডেঙ্গুকে রাজনীতির উদ্দেশে ব্যবহার না করি। এমন মানবিক সমস্যায় প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কেউ কাউকে দোষারূপ করে লাভ নেই। আরও আগ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামা উচিৎ ছিল। রাজনীতি না করে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু সমস্যা মোকাবিলা করি।
জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আ. লীগের সহসভাপতি হামিদুল হক বাহালুল, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা চেম্বার অব কমার্স ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এটি আয়োজন করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D