১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
সিলেটের ওসমানীনগরে গরু বোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজির চেষ্টাকালে ৫ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ আগস্ট) রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় ট্রাক আটকে চাঁদা আদায়ের চেষ্টাকালে গরুর মালিক ৯৯৯ নাম্বারে ফোন করে আইনি সহযোগিতা চান।
এসময় ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সিলেটের মাছিমপুর এলাকার আবুল কালাম দিপু (২৮), সিলেট নগরীর উপশহরের সৈয়দ তাফরিদ চৌধুরী মাহির (২২), সিলেট সদরের নোয়াগাও সাদীপুর এলাকার শাকিল আলম খান (২১), মোগলাবাজার থানার সিলাম গ্রামের শামছুল ইসলাম রুমন (২৫) এবং দক্ষিণ সুরমার বলদি গ্রামের মেহের হাসানকে (২১) আটক করে। তাদের বিরুদ্ধে গরুর মালিক বাদি হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ তাদের সেই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী মাগুরা জেলার শ্রীপুর থানার আরিফ শেখ (৪০) ট্রাকযোগে (ঢাকা মেট্রো ট-১৬-৮৯২২) ১৮টি গরু নিয়ে সিলেট শহরের দিকে আসছিলেন। ওসমানীনগরের শেরপুর টোলপ্লাজা অতিক্রম করার পর দুই মোটরসাইকেলের ৫ আরোহী গরুবোঝাই ট্রাকটিকে থামানোর সংকেত দেয়।
ট্রাকটি ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌছলে মোটরসাইকেলের ৫ আরোহী ট্রাকের গতিরোধ করে ট্রাকে উঠে যায়। এসময় তারা গরুর মালিকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। গরুর মালিক কৌশলে ৯৯৯ নম্বারে ফোন করে সহযোগীতা চাইলে কিছুক্ষণের মধ্যে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে চাঁদাবাজদের আটক করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তভোগী ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চাইলে আমরা ঘটনাস্থলে পৌছে ২টি মোটরসাইকেলসহ ৫ চাঁদাবাজকে আটক করতে সক্ষম হই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D