১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর এর আওতাধীন সিলেট সরকারি কলেজ শাখার ২০১৯-২০ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৩ আগস্ট ২০১৯) বিকাল ২টায় শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরের সভাপতি জাহেদুর রহমান, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগরের সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রেদ্বওয়ান রাজা কে সভাপতি , এমদাদুল হক জুনেল কে সাধারণ সম্পাদক ও সাহেদ আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মাহবুবুর রহমান সাব্বির এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেদ্বওয়ান রাজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মিলন মিয়া,কাওসার চৌধুরী, তাজকির আলী ইমন সহ-সাধারণ সম্পাদক সানি আহমদ বোরহান, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দিন, পাভেল আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক রাসেল আহমদ, সহ-প্রচার সম্পাদক তানভীর আহমদ, লোকমান আসাদ অর্থ সম্পাদক শাহ মাখলুক আহমদ, অফিস সম্পাদক শেখ মিজান আহমদ, সহ অফিস সম্পাদক হাসান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক তাজির আহমদ, সহ- প্রশিক্ষণ সম্পাদক ফয়ছল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফারদীন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম তালাুকদার। সদস্য তাওহীদ হক, সুমন আহমদ, শিমুল আহমদ, সালমান আহমদ, সোহাগ আহমদ, রহমত আলী ও হোসাইন আহমদ,শাহেদ আহমেদ, ফারুক আলী, তাকবির আহমেদ, রুবেল হোসেন, প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D