৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের জেলা পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২৯ জুলাই (সোমবার) ‘টেকনিক্যাল’ সমস্যার কারণ দেখিয়ে এ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল।
সে সময় জেলা কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়ে এনআইডি অনুবিভাগের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম বলেছিলেন-সব জেলা নির্বাচন অফিসকে জানানো যাচ্ছে যে, টেকনিক্যাল সমস্যার কারণে জেলা নির্বাচন অফিস থেকে হারানো কার্ড প্রিন্ট হচ্ছে না। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হারানো কার্ড প্রিন্ট করা বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
টেকনিক্যাল সমস্যার কারণ জানতে গেলে কর্মকর্তারা জানান, এনআইডি সার্ভার ডাউন থাকায় মূলত এ সমস্যার সৃষ্টি হয়েছে।
সোমবার (৫ আগস্ট) নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের কমিনিউকেশন শাখার অফিসার ইনচার্জ কাজী আশিকুজ্জামান জানান, সমস্যা সমাধানের পর আজ থেকে ফের কার্ড ছাপানো শুরু হয়েছে। জেলাতেই এখন থেকে সেবাটি পাবেন।
গত ২০ এপ্রিল থেকে জেলা পর্যায়ে এনআইডি ছাপানোর শুরু করে নির্বাচন কমিশন। তবে এই সেবাটি কেবলমাত্র হারানো কার্ড বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ড উত্তোলনের ক্ষেত্রে দেওয়া হতো। নাগরিকদের ভোগান্তি কমাতে এই সেবাটি বিকেন্দ্রীকরণ করা হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D