৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ.বি.সিদ্দিকী বাদী হয়ে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ নির্দেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন- বিএনপির উপদেষ্টা আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৩ জুলাই বাদী এ.বি.সিদ্দিকীকের বাসায় রেজিস্ট্রি ডাকে চিঠি পাঠিয়েছেন বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা। চিঠিতে তাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকিও দেওয়া হয়েছে। চিঠিতে ১ মাসের মধ্যেই বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেওয়ারও হুমকি দেওয়া হয়।
ওই ঘটনায় নিরাপত্তা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়রি করেন বাদী। এরপর সোমবার আসামিদের বিরুদ্ধে দণ্ড বিধির ১০৯/৫০৬ ধারায় তিনি মামলা করেন।
বাদী এ.বি.সিদ্দিকী বলেন, বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের নামে মামলা করায় আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হয়। সবশেষে আইএসের নামে আমার বাসায় চিঠি পাঠানো হয়। তাই আমি আদালতে এসেছি মামলা করতে। আদালত মামলাটি আমলে নিয়ে এদিন বিকালে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D