৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মোহনা’ এর নিখোঁজ সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান উদ্ধার হবেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, মোহনা টেলিভিশনের একজন সাংবাদিক নিখোঁজ রয়েছেন। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করি, ওই সাংবাদিককে উদ্ধার করতে পারব।
রবিবার (৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় পলিথিন বন্ধ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ সরকার আসার আগে প্রতি মাসে অন্তত একটি খুন হতো। খুনের কারণ ছিল চাঁদাবাজি ও অবৈধ ব্যবসা। আমরা ক্ষমতায় এসে এই হত্যা বন্ধ করেছি। আমরা চাঁদাবাজি বন্ধ করেছি। তারপরও কিছু কিছু আমাদের কানে আসে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, যারা চাঁদাবাজি করবেন, তারা কারওয়ান বাজার ছেড়ে চলে যাবেন। কোনো চাঁদাবাজ কারওয়ান বাজারে থাকতে পারবে না।
মন্ত্রী বলেন, কারওয়ান বাজার এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছে। সেই অবস্থা আমরা ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমরা এখানে কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানি হতে দেব না। আসন্ন ঈদ উপলক্ষে আমরা সবাই সজাগ থাকব। কারওয়ান বাজারে যেন ভালো পরিবেশ বজায় থাকে, এ আহ্বান রাখব ব্যবসায়ীদের প্রতি। যখনই কোনো চাঁদাবাজি হবে পুলিশকে জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা হবে। যে চাঁদাবাজি করবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই কথাটা বলার একটি কারণ আছে। গত দুই দিনে আমার বাসায় নানা ধরনের অভিযোগ আসছে। সেই অভিযোগের সূত্র ধরেই আমি এটা বলছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D