ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় আ,লীগ নেতা মাসুম গ্রেফতার

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় আ,লীগ নেতা মাসুম গ্রেফতার

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেতা দিদারুল আলম মাসুমকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৪ আগস্ট) রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তাকে গ্রেফতার করে। পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ওয়ার্ড কাউন্সিলরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহেই মাসুমের দুটি অস্ত্রের নিবন্ধন বাতিল করে। পরে অস্ত্রগুলো জমাও দিয়েছেন তিনি।

মাসুম ১৯৯৭-৯৮ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০১ সালে তিনি লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হয়েছিলেন। সুদীপ্ত বিশ্বাসকে ২০১৭ সালে নিজের বাসার সামনে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

নগর ছাত্রলীগের একাংশের অভিযোগ, সুদীপ্ত হত্যায় জড়িতরা সবাই মাসুমের অনুসারী এবং তার নির্দেশেই ওই হত্যাকাণ্ড ঘটেছে।