১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৯
৪ আগস্ট ২০১৯, রোববার : সিলেট সিটি করপোরেশনের সাবেক কমিশনার, মহানগর বিএনপির সিনিয়র নেতা অসুস্থ কামাল মিয়ার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন যুবদল নেতৃবৃন্দ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কামালের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার শয্যাপাশে কিছু সময় কাটান তারা। নেতৃবৃন্দ কামাল মিয়ার আশু রোগমুক্তি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন জায়গীরদার, আব্দুল মালেক,কয়েস আহমদ সাগর, আব্দুল খালিক, ময়নুল হক স্বাধীব, ফিরুজ আহমদ, সাহেদ আহমদ, এহছানুল করিম মিশু, হাবিবুর রহমান, আব্দুস সালাম, আব্দুস সাহিদ, শিপন চন্দ প্রমুখ।
সিলেট সংবাদের নিজস্ব প্রতিবেদক আজাদ আহমদ জানিয়েছেন, হাসপাতালে প্রতিদিনই নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অসুস্থ কামাল মিয়াকে দেখতে ভিড় করছেন। তারা কামাল মিয়ার চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি রোগ মুক্তিও কামনা করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D