১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৯
৪ আগস্ট ২০১৯, রোববার : সিলেট জেলা যুবদলের সাবেক নেতা, সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের কৃতি সন্তান আনিসুর রহমান আনিস যুক্তরাজ্য যুবদলের লোটন শাখা’র সভাপতি নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা যুবদল ও সিলেট সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। একই সাথে আনিসকে সভাপতি মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারন সম্পাদক আফজাল হুসেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
শনিবার এক বিবৃতিতে সিলেট জেলা যুবদল সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, যুবদল সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক যুক্তরাজ্য যুবদলের লোটন শাখা সভাপতি আনিসুর রহমানকে অভিনন্দন জানান।
এদিকে সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্ঠা আফরোজ মিয়া, উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব যুক্তরাজ্য যুবদল লোটন শাখার নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান আনিসকে অভিনন্দন জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D