১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯
সিলেট নগরীর লামাবাজার থেকে ৩৩৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
লামাবাজারের মদন মোহন কলেজের উত্তর পাশের রাস্তার ওপর থেকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
আটককৃতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মিরবক্সপুর গ্রামের তাজুল আহমেদের ছেলে সায়েক আহমেদ (৩৫) ও সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের ময়না মিয়ার ছেলে ওয়েজ মিয়া (২৪)।
আটককৃতদের সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D