১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৯
মানবতায় জননেত্রী শেখ হাসিনাকে নোবেল প্রদান করার দাবী জানিয়েছেন সিলেটের দিনকাল-এর সংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেটের দিনকাল-এর বিভাগীয় প্রতিনিধি সভায় এই দাবী জানানো হয়। এসময় সাংবাদিকরা বলেন, মিয়ানমারের নির্যাতিত মানুষের পাশে দাড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্ঠান্ত স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা। তাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মানবতায় নোবেল প্রদান করা উচিত।
প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের অভূতপূর্ব বন্ধু। আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করেছে যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাংবাদিকদের সম্মানি অনুদান প্রদান করা হয়। আপনারা মিডিয়ার লোক আপনাদের সম্মান সবার উপরে। আর দৈনিক সিলেটের দিনকাল সাংবাদিকদের পত্রিকা কোনো কালো দুর্নীতিবাজদের নয়। আপনারা সমাজে হৃদয় থেকে সম্মানিত হবেন।
স্বাধীনতা উত্তর সিলেটের প্রথম আলোকচিত্রী প্রবীণ সাংবাদিক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সিলেটের দিনকাল-এর প্রধান আলোকচিত্রী মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সহ-সভাপতি নাজমুল কবির পাভেল, সিলেটের দিনকাল-এর পরিচালক ইউসুফ খাঁন ও দেলোয়ার হোসেন খাঁন।
সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান সেলিম বুলবুল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এএইচ আরিফ, বর্তমান সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ সুজন, সাপ্তাহিক চাকরির খবরের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম নাহেদ, দৈনিক সিলেটের দিনকালের স্টাফ রিপোর্টার এম. শামীম আহমদ, মো. নাঈমুল ইসলাম, জয়নাল আবেদীন আজাদ, ফাহাদ হোসাইন, বিশেষ প্রতিনিধি রেজওয়ান আহমদ, ফটো সাংবাদিক সুহেল আহমদ, ফয়সল কাদির, কৃতিশ তালুকদার, পারভেজ আহমদ, জাকির হোসেন দিপু, জুনেদ আহমদ, স্টাফ রিপোর্টার রুপায়েল আহমদ, সুয়েবুর রহমান সাজু, রুহুল আমিন তালুকদার, কানাইঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উল ইসলাম চৌধুরী, বিশ্বনাথ প্রতিনিধি পাভেল সামাদ, তাহিরপুর প্রতিনিধি রাহাত হাসান মুন্না, কানাইঘাট প্রতিনিধি হাফিজ আহমদ সুজন, বিয়ানীবাজার প্রতিনিধি আজমল হোসেন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফারুক আহমদ, দক্ষিণ সুরমা প্রতিনিধি সবুজ মিয়া, শাবি প্রতিনিধি হাসান নাঈম, মৌলভীবাজার প্রতিনিধি রাসেল আহমদ।
স্টাফ ফটো সাংবাদিক ফুল মিয়ার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিনিধি সভায় ১ আগস্ট শোকের মাসের প্রথম দিন হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতিনিধি সভায় উপস্থিত প্রধান অতিথি মিসবাহ উদ্দিন সিরাজ, প্রবীণ সাংবাদিক আতাউর রহমান আতা, আলোকচিত্রী নাজমুল কবির পাভেলের সমন্বয়ে এবং উপস্থিত সব রিপোর্টার, আলোকচিত্রদের নিয়ে সিলেট থেকে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মানবতায় নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানানো হয়।
দৈনিক সিলেটের দিনকাল-এর পক্ষ থেকে সিলেট বিভাগের ৪টি জেলায় ও সকল উপজেলায় মানবতায় জননেত্রী শেখ হাসিনাকে নোবেল প্রদানের দাবীতে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি হাতে নেওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D