সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত্রের সংখ্যা ৭৫

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৯

সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত্রের সংখ্যা ৭৫

সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত্রের সংখ্যা কমছে না। বৃহস্পতিবার পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ওসমানী হাসপাতালেই ভর্তি রয়েছেন ৪০ জন, আর বাকি ৩৫ জন বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

সিলেট জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রতিদিন হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হচ্ছেন। তবে তাদের কারো সিলেটে অবস্থান করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার হিস্টরি নেই। তারা বাইরে থেকে ডেঙ্গু ভাইরাস নিয়ে এসেছেন। তবে আক্রান্তদের অবস্থা ভালো। অনেকে সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট