৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯
যারা গুজব ছড়ায় তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মঙ্গলবার (৩০ জুলাই) আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে এ আহ্বান জানান। এ সময় যারা দেশে গুজব ছড়াচ্ছে, মিথ্যা রটাচ্ছে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী আরও বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি অন্যায় করে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। প্রধানমন্ত্রী, সরকারের পাশাপাশি দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া, দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কি না -সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D