১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯
২৯ জুলাই ২০১৯, সোমবার : বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ সোমবার সকাল ১১টায় সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। প্রধানবক্তা হিসেবে থাকবেন যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন নুরুল ইসলাম নাহিদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, হাফিজ উদ্দিন আহমদ মজুমদার এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এমপি, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসাইন, ড. আহমেদ আল কবির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ। সম্মেলনে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D