অস্ত্রসহ আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

Manual7 Ad Code

প্রধানমন্ত্রীর ‘গণঅভ্যর্থনা’য় অস্ত্রসহ আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। শুধু একটি মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় বিমানবন্দর থানা পুলিশ।

তবে তার কাছে পাওয়া লাইসেন্স করা পিস্তলটি এখনই ফেরত দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি নূর ই আজম।

ওসি নূর ই আজম বলেন, ‘তার আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স করা ছিল। এজন্য মুচলেকা রেখে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অস্ত্রটি জব্দ করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর জন্যা অনুষ্ঠানে যুবলীগ নেতা কেন অস্ত্র নিয়ে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘কোন উদ্দেশে সে আগ্নেয়াস্ত্র বহন করছিল, তা তদন্ত করে স্পষ্ট উত্তর পাওয়া গেলেই অস্ত্রটি ফেরত দেওয়া হবে।’

Manual3 Ad Code

ওসি আরো জানান, এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার বিকেলে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কে দাঁড়িয়ে তাকে গণঅভ্যয়র্থনা দেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

Manual4 Ad Code

ওই কর্মসূচি চলাকালে বিকেল সোয়া ৫টার দিকে বিমানবন্দর সড়কের বলাকা ভবনের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ঢাকা মহানগর উত্তরের যুবলীগ নেতা সেলিম খানকে আটক করে পুলিশ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code