৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯
ডেঙ্গু জ্বরের টেস্টের ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ডেঙ্গু টেস্টের ফি ৫০০ টাকার বেশি নেওয়া যাবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার মেডিক্যাল অফিসার ডা. শাহ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু Ns1 পরীক্ষা সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ১২০০ থেকে ২০০০ টাকা।
রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে রবিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু টেস্টের ফি নির্ধারণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ হয়েছে।
ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য নির্ধারিত টেস্টগুলোর ফি
>> NS1- সর্বোচ্চ ৫০০ টাকা, আগে ছিল ১২০০ থেকে ২০০০ টাকা।
>> IgM + IgE কিংবা IgM/ IgE টেস্ট ফি সর্বোচ্চ ৫০০ টাকা। আগে ছিল ৮০০ থেকে ১৬০০ টাকা।
>> CBC (RBC + WBC + Platelet + Hematocrit) টেস্ট ফি সর্বোচ্চ ৪০০ টাকা। আগে ছিল ১০০০ টাকা।
টেস্টগুলোর এই ফি আজ রবিবার থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটাই কার্যকর হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, সব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে। সব হাসপাতাল শয্যা সংখ্যা বাড়াবে। ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল বাড়ানো হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D