৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯
বন্যা দুর্গতদের মাঝে লোক দেখানো ত্রাণ বিতরণ করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (২৮ জুলাই) ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বর শেখ রাসেল স্কয়ারে বন্যার্তদের মাঝে আওয়ামী লীগ প্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণের উদ্বোধন করে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বিএনপি বন্যা দুর্গতদের মাঝে লোক দেখানো ত্রাণ বিতরণ করছে।
বর্তমান সরকারের অব্যবস্থাপনার মাঝে আবার এই বন্যা পরিস্থিতির কারণে দেশ সঙ্কটে আছে’, বিএনপির এই অভিযোগের প্রতিবাদ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ নয়, সঙ্কটে আছে বিএনপি।
ডেঙ্গু নিধনে কার্যকরী ওষুধ প্রয়োগ করতে দুই মেয়রকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গুকে সহজভাবে নিচ্ছে না সরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D