৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৯
বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার দেড়-দুই দশকের মধ্যে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকেও অনেক আগে উন্নত রাষ্ট্রে পরিণত হতাম।
শুক্রবার (২৬ জুলাই) বিকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ‘বঙ্গবন্ধু উপাধির ৫০ বছর উদযাপন’ উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। ‘বঙ্গবন্ধুর শব্দটি আমার’ এই শিরোনামে সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশের স্বাধীনতা চারুশিল্পী পরিষদ।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল কমিশন গঠন করে তা জাতির সামনে উন্মোচন করা উচিত। অন্যথায় আজ থেকে ৫০ বছর, ১০০ বছর এবং ২০০ বছর পরে যে ছেলেটি বাঙালির ইতিহাস পড়বে সে শুধু এই হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্তদের বিষয়ে জানবে। কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে কারা কলকাঠি নেড়েছে তাদের কথা জানবে না। সুতরাং ইতিহাসের স্বার্থে কমিশন গঠন করে সবার মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।
হাছান মাহমুদ বলেন, সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, অন্যায়ের প্রতিবাদ করতে হয়, তাহলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হয়। আমরা সেই ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধের বিচার করছি এবং যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বাঙালি কখনো স্বাধীন ছিল না। বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা প্রথম স্বাধীন বাঙালি জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছি।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে চলছে। বাংলাদেশের অগ্রগতি বিশ্বের রোল মডেল হিসেবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতার চারুশিল্পী পরিষদের আহ্বায়ক চিত্রশিল্পী আনোয়ার হোসেন। উপস্থাপনা ও প্রদর্শনীর আয়োজন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা চারুশিল্প শিল্পী পরিষদের সদস্য সচিব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পরিচালনা কমিটির সদস্য শিল্পী আশরাফুল আলম পপলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব, কবি ও গবেষক শেখ হাফিজুর রহমান, কবি ও শিল্প সমালোচক স্থপতি রবিউল হুসাইন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D