১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯
বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩০ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে এসব বাংলাদেশীকে হস্তান্তর করা হয়। ভারতের করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেবজিত নাথ ও ইন্সপেক্টর আব্দুল ওয়াকিল তাদেরকে জকিগঞ্জ ইমিগ্রেশন অফিসার এসআই রফিকুল ইসলাম ও জকিগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশে ফেরত আসা ৩০ জন হলেন- কক্সবাজারের নুরুল আলম (৩২), আরিফুল হাকিম (৩৮), বগুড়ার আবুল কালাম আজাদ (৩৩), ব্রাহ্মবাড়িয়ার ওয়াহিদুল হক (৩৫), নাটোরের বাবুল সর্দার (৫২), ইউনুছ আলী (৩১), কুমিল্লার মোহাম্মদ জাবেদ (৪৮), মুমিন আলী (৩৭), কার্তিক চন্দ্র শীল (৪৮), আবুল খায়ের (৩০), ফরিদপুরের মোজাহার মোল্লা (৩৯), সাহেলা আক্তার (২৩), কুড়িগ্রামের সাদ্দাম হোসেন (২৩), জাহাঙ্গির আলম (২৭), পাবনার ফজর আলী মোল্লা (৩৭), সাতক্ষিরার আজবাহার পিয়াদা (৬৫), চাঁদপুরের নুর মোহাম্মদ গাজী (৫৫), নেত্রকোনার সুচিত্রা বিশ্বাস (৪৩), আবুল কাশেম (৫০), ময়মনসিংহের আসমা বেগম (৩৭), সিলেটের আব্দুল কুদ্দুস (৪৫), খাগড়া ছড়ির নুরুল আমিন (৩০), জামালপুরের চাঁন্দ মিয়া ওরফে কাওছার আহমদ (৪৯), পঞ্চগড়ের ইলিয়াছ আহমদ (৩০), জাহাঙ্গির আলম (৩৩), দিনাজপুরের জাহাঙ্গির আলম সম্ভু (৩৭), সুনামগঞ্জে লক্ষন চক্রবর্তী (২৭), খুলনার আবুল কালাম মোল্লা (৪৯), চুয়াডাঙ্গার মোহাম্মদ আব্দুল্লাহ (৪৬), চট্টগ্রামের আশীষ দাস (৫১)।
সাজাভোগকারী নেত্রকোনার আবুল কাশেমের মা হাসিনা বেগম, বড় ভাই জয়নাল আবেদীন জানান, ৬ বছর আগে আবুল কাশেম নিখোঁজ হন। আমরা তাঁর আশা ছেড়েই দিয়েছিলাম। সরকারের তৎপরতায় তাকে ফেরত পেয়ে আমরা খুবই আনন্দিত।
ভারতের গোয়ালপাড়া কারাগারে সাজাভোগকারী কুমিল্লার আবুল খায়ের বলেন, শখের বশে অবৈধভাবে ভারত ঘুরতে গিয়ে জীবনের দীর্ঘসময় নষ্ট করেছি। আমি যে ভুল করেছি অন্য কেউ যেন এমন ভুল না করে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, ভারত থেকে ফেরত পাঠানো বাংলাদেশীরা ২ থেকে সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত বিভিন্ন কারাগারে সাজা ভোগ করেছেন। আটককৃতদের সঠিক নাম পরিচয় না থাকার কারণে অনেকে দীর্ঘদিন সাজা ভোগ করেছেন। পরবর্তীতে ভারতীয় হাই কমিশনের মাধ্যমে নামপরিচয় নিশ্চিত হওয়ার পরে তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
তিনি আরো জানা, সিলেটের কারাগারে অনেক ভারতীয় বন্দি আছেন, আমরা তাদের পরিচয় ও ছবি ভারতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভারতীয় পুলিশ তদন্ত করে পরিচয় নিশ্চিত করলে তাদেরকে ভারতের কাছে হস্তান্তর করবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D