|
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৯
ভিডিও ফুটেজ দেখে গণপিটুনিতে জড়িতদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসব ঘটনায় জড়িত থাকায় এ পর্যন্ত ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
গণপিটুনিতে হত্যায় একশ’ মানুষ জড়িত থাকলেও, তাদের সবাইকেই খুনের মামলার আসামি করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, আইনমন্ত্রী বলছেন, এ ধরনের ঘটনার রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
গুজব ছড়িয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে নিরপরাধ মানুষ। গত কয়েকদিনে রাজধানীসহ সারাদেশে এ ধরনের ঘটনায় আহত, নিহত হয়েছেন বেশ কয়েকজন।
কারা করছেন সংঘবদ্ধ এ অপরাধ? এর পেছনে রাজনীতি দেখছেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, গণতন্ত্র প্রতিহত করার এটাও একটা কারণ হতে পারে। কেনো ঘটছে সেটার কারণটা আমরা খুঁজে দেখবো। গত ছয় মাসে কোন ঘটনা নাই, একটা ঘটনা ঘটলো তারপরই দশটা ঘটনা ঘটে গেলো এটা অস্বাভাবিক।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আইন যারাই নিজের হাতে তুলে নিচ্ছেন, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D