১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৯
২৪ জুলাই ২০১৯, বুধবার : আজ বুধবার ফজরের নামাজের পর শিরণী বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে হযরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরসের আনুষ্ঠানিকতা।এদিন ফজরের নামাজের আগে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন হাজার হাজার ভক্ত আশেকান।
এর আগে মঙ্গলবার সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয় হযরত শাহজালাল (রহ.) এর ওরস। ওরসে যোগ যোগ বিভিন্ন স্থান থেকে হাজার-হাজার ভক্তরা ভীড় জমান মাজারে। ভক্তরা মিছিল সহকারে মাজারে গিলাফ চড়ান।
প্রধানমন্ত্রী শেথ হাসিনার পক্ষে পৃথক দুটি গিলাফ চড়ান সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। অন্যদিকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে গিলাফ চড়িয়েছেন।
জানা যায়, প্রায় সাড়ে সাতশ’ বছর আগে ৩৬০ আউলিয়াকে সাথে নিয়ে এই অঞ্চলে ইসলাম ধর্মের বাণী ছড়িয়েছেন হযরত শাহজালাল (রহ.)।
দূরদূরান্ত থেকে আসা ভক্তরা জানান, হযরত শাহজালালের (রহ.) টানে প্রতিবছর শত কষ্ট স্বীকার করেও হলেও ছুটে আসেন তারা। নিজেদের জীবনের সন্তুষ্টির পাশাপাশি ভক্তরা প্রার্থনা করেন দেশ ও দশের মঙ্গল।
কেবল ইসলাম ধর্মাবলম্বীরাই নয় বিভিন্ন জাতি ধর্মের মানুষের পদচারণায় দরগাহ প্রাঙ্গণ যেন হয়ে উঠে সাম্প্রদায়িক মিলনমেলার তীর্থভূমি।
উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলক্বদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D