১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদল নেতা নাহিদুল ইসলাম নাহিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) বাদ আসর মরহুম নাহিদের পরিবারের উদ্যোগে সিলেট নগরীর কাজলশাহ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে নাহিদের পরিবারের সদস্য-স্বজন ছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে সাবেক ছাত্রনেতা ও বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী নাহিদুল ইসলাম নাহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সিটি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মরহুম নাহিদের পরিবারের সদস্য ও বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, ওলীউর রহমান ড্যানী, শাহ সাঈদুর রহমান হিরু, আনোয়ার হোসেন মানিক, মাজহারুল হক মন্টু, এডভোকেট মুমিনুল হক মুমিন, তফাজ্জুল হোসেন বেলাল, আব্দুল ওয়াহিদ সোহেল, মাসুম রাজ্জাক রুমেল, মুজিবুর রহমান, তারেক আহমদ খান, আ.ফ.ম কামাল, বেলায়েত হোসেন মোহন, আব্দুল মালেক, আলতাফ হোসেন সুমন, লিটন আহমদ, এমদাদুল হক স্বপন, মির্জা সম্রাট, দুলাল আহমদ, আবু তাহের, উসমান গনি, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মাসুক আহমদ, কামরান হোসেন হেলাল, মিনহাজ পাঠান, সুহেল আহমদ, জামাল আহমদ খান, জয়নুল আহমদ, সালাউদ্দিন রিমন, সুমন চক্রবর্তী, এম. এ সালাম, রায়হান আহমদ, লুৎফুর রহমান, সৈয়দ আমীর আলী, আকবর আলী, আজহারুল ইসলাম সাদী, সুদীপ জ্যোতি এষ ও ফজলে রাব্বী আহসান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D