১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯
২১ জুলাই ২০১৯, রবিবার : সিলেট জেলার আওতাধীন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মিসভা শনিবার (২০ জুলাই) বিকেল ৩টায় উপজেলার এম এ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক ছাত্রনেতা ও ত্যাগী কর্মীদের নিয়ে গঠন করতে হবে। হাইব্রিড মুক্ত একটি কমিটি উপহার দেওয়ার জন্য জেলা স্বেচ্ছাসেবক লীগকে আহবান জানান তিনি।
বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দীপ দাস ও যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিলনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ বলেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।
এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সহ-সভাপতি ডিএম ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক জি কে মাসুক, এমদাদ হোসেন, প্রচার সম্পাদক মশিউর রহমান এহিয়া, অ্যাডভোকেট ইমরান আহমদ, এনামুল ইসলাম, মো. আতিকুর রহমান সাজ্জাদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রেজওয়ান, এইচ এম ফজলু, সাংগঠনিক সম্পাদক হুসেন আহমদ ।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক সালেহ আহমদ শুকুর, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান লেচু, ইব্রাহীম আলী সুজন, একে টুটুল, রাজিব আহমদ রাজিন, রুহেল আহমদ, পূর্ব গৌরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, যুবলীগ নেতা লিটন মিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রনেতা কামরুল হাসান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D