১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯
সিলেট নগরের শেখঘাট খুলিয়াপাড়ায় ৪০ শতক ভূমি উদ্ধার করেছে সিলেট সিটি কর্পোরেশন। আদালতের রায়ের প্রেক্ষিতে দীর্ঘ ৭২ বছর পর এ ভূমি ফের সিসিকের মালিকানায় আসল। উদ্ধার হওয়া এ ভূমির মূল্য প্রায় ১০ কোটি টাকা।
রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে এই জমি উদ্ধার করে জমির চার পাশে দেয়াল ও সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।
সিসিক সূত্র জানায়, নগরীর ১৩ নং ওয়ার্ডের শেখঘাট খুলিয়াপাড়া মিউনিসিপালিটি মৌজার জে এল নং- ৯১ এর ৩৭৫১ ও ৩৭৫২ নং দাগে মোট ৩৯.৮৫ শতক জমির মালিক সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
১৯৪৭ ইংরেজীতে তৎকালীন মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ এক ব্যক্তিকে শর্ত সাপেক্ষে লীজ প্রদান করেন। এর পর থেকেই মূল্যবান এই ভূমি সিসিকের হাত ছাড়া হয়ে যায়।
বর্তমান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ছড়া, নালা, খাল, রাস্তা প্রশস্থকরণ, যানজট নিরসন, হকার উচ্ছেদ, সরকারী ও সিটি কর্পোরেশনের জমি উদ্ধারে অভিযান শুরু করেন। এতে অনেকটা সফলও হন তিনি। এরই ধারাবাহিকতায় মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর শেখঘাট খুলিয়াপাড়া এলাকায় দখল হয়ে যাওয়া সিসিকের মূল্যবান জমি উদ্ধারে আদালতের স্বরনাপন্ন হন।
আদালতের রায় সিসিকের পক্ষে আসলে রোববার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরী সিসিকের কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারী ও বিপূল সংখ্যক পুলিশ নিয়ে এই জমি উদ্ধার করেন।
উদ্ধার অভিযান শেষে মেয়র সাংবাদিকদের জানান, ‘সিসিকের মালিকানাধীন ৩৯.৮৫ শতক জমি স্থানীয় কতিপয় প্রভাবশালীদের দখলে ছিল। জমি দখল করে তারা এখানে ঘর-বাড়ি, দোকানপাঠ নির্মাণ করে। গত প্রায় এক বছর থেকে দখলে নেয়া সিসিকের জমি ছাড়তে দখলদারদের বার বার নোটিশ দিলেও তাতে কোন কাজ না হওয়ায় এ অভিযান চালানো হয় বলে জানান তিনি’।
তিনি জানান, ‘নগরীর অন্যান্য এলাকায়ও সরকারী ও সিসিকের জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা সহ জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে’।
অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, আজাদুর রহমান আজাদ, সিকন্দর আলী, রকিবুল ইসলাম ঝলক, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আফতাব হোসেন খান, রাশেদ আহমদ, শাহনা বেগম শানু, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D