১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯
সিলেটের দক্ষিণ সুরমাস্থ রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে থেকে ৩৮০৫ পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এর নেতৃত্বে এ অভিযান চালায় র্যাব-৯, সদর কোম্পানী, (সিলেট ক্যাম্পের) এর একটি আভিযানিক দল।
আটককৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ থানার উত্তরকুলের( চৌধুরী পাড়া) আব্দুল জাব্বারের মেয়ে ও রিয়ান আহমেদের স্ত্রী নাজমিন বেগম তামান্না(২১) এবং একই থানার গণিপুরের আব্দুর রশিদের মেয়ে ও আলমগীরের স্ত্রী শহিনুর আক্তার(২৮)।
উদ্বারকৃত আলামতসহ তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেয়র মো. শওকাতুল মোনায়েম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D