১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ঐ ব্যক্তির (৫০) পরিচয় জানা যায়নি।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
দেওড়াছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি সুবোধ কুর্মী জানান, দেওড়াছড়া চা বাগান এলাকায় স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে আটক করে তার নাম-পরিচয় জানতে চান। এ সময় তার অসংলগ্ন কথাবার্তায় ছেলেধরা সন্দেহে ওই ব্যক্তিকে শ্রমিকরা চা বাগান অফিসে নিয়ে যান। এ সময় শতাধিক শ্রমিক বিক্ষুব্ধ হয়ে অফিস চত্বরে ঢুকে গণপিটুনি দিয়ে ওই ব্যক্তিকে গুরুতরভাবে আহত করেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে সেখানে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D