১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৯
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, ‘শিক্ষার জন্য যারা কাজ করেন তারা সমাজের মহৎ মানুষ। একমাত্র শিক্ষাই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।’
শনিবার দক্ষিণ সুরমার জালালপুর উচ্চবিদ্যালয়ে ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জালালপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পালের সভাপতিত্বে বক্তব্যে তিনি এ ফাউন্ডেশনের সফলতা কামনাও করেন।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোস্তাক আহমদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা সুলাইমান হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ও বিশিষ্ট মুরব্বি হাবিবুর রহমান ছুফন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুবনেতা এনামুল কবির। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D