১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৯
পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
তিনি বলেছেন, ‘পরিবেশ রক্ষায় যা যা করা দরকার তার সবই করতে হবে। যারা যারা পাহাড়-টিলা কাটছে, নদী ও খাল-বিল ভরাট করে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।’
শনিবার দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে পক্ষকালব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলা ২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই। এ লক্ষ্য অর্জন করতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও মনযোগী হতে হবে।’
তিনি বলেন, ‘দিন দিন পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এজন্য তার মন্ত্রণালয় পলিথিনের ব্যবহারে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে। পরিবেশের উষ্ণতা থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।’
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিপিএ, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. বেলাল উদ্দিন আহমদ প্রমুখ।
বৃক্ষমেলা অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন এলাকার সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের ৭৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তোলে দেন মন্ত্রী। এরপর মাদ্রাসা মাঠে বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন তিনি।
এর আগে সকাল ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামে জমায়েত হয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D