১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৯
১৫ জুলাই ২০১৯, সোমবার : সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দেশজুড়ে ভয়াবহ বন্যার পদধ্বনি। সিলেট বিভাগের সবকটি জেলা এবং উপজেলায় বন্যা পরিস্তিতির চরম অবনতি ঘটছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর আসছে। কিন্তু দূর্নীতি আর লুটপাটে ব্যস্ত ফ্যাসিস্ট সরকার বন্যাদূর্গত মানুষের কল্যানে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় পানিবন্দী মানুষের দুর্ভোগ ক্রমসই বেড়ে চলেছে। উন্নয়নের জোয়ার মানুষ না দেখলেও, বন্যা ও বৃষ্টির পানিতে গ্রামের পাশাপাশি শহর তলিয়ে যাওয়ার দৃশ্য মানুষ দেখছে। সরকারের পক্ষ থেকে বন্যাদূর্গতদের পাশে দাড়াঁনোর ঘোষনা দিলেও তাদের কোন তৎপরতা চোখে পড়ছেনা।
সোমবার এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ উপরোক্ত কথা বলেন।
অবিলম্বে বন্যাদূর্গতদের কল্যানে কার্যকর পদক্ষে গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে সারাদেশ এখন পানিতে ভাসছে। সিলেট বিভাগের সিলেট জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দারা পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যা বিস্তৃত হয়ে সিলেটের জেলা ও উপজেলা আক্রান্ত হয়ে পড়েছে। ১০ দিনেরও বেশী সময় ধরে দেশের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। একদিকে, বসতবাড়ি তলিয়ে গেছে, গবাদি পশু ও ক্ষেতের ফসল ভেসে গেছে। অন্যদিকে, লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে হাহাকার করছে। ত্রাণের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থেকেও সাহায্য পাচ্ছে না বন্যা কবলিত মানুষেরা। প্রধানমন্ত্রী তাদের দলীয় সভায় বন্যা দূর্গতদের পাশে থাকার ঘোষণা দিলেও এখনও পর্যন্ত্র সরকারী ত্রাণ তৎপরতার কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি পাচ্ছে।
বন্যাদূর্গত মানুষের কল্যানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও ত্রাণ তৎপরতা বৃদ্ধির জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
একই সাথে সাধ্যমত বন্যাদূর্গত মানুষের পাশে দাড়াঁনোর জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বিএনপি নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D