৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৯
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ফলে বেগম জিয়াই সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কারণে বেগম খালেদা জিয়া তিনবার শপথ নিতে পেরেছেন। ১০ বছর ক্ষমতায় ছিলেন এবং বিএনপির মতো দলের চেয়ারপারসন হতে পেরেছেন।
শনিবার (১৩ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বিচারপতি সাত্তারের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ছিল।বেগম জিয়া ১০ বছর সরকার পরিচালনা করেছেন। আপনারা এই মামলা চালালেন না কেন? এই তথ্যটা বের করলেন না কেন? এই রহস্যটা বের করা দরকার।
মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর হাজার হাজার সেনা সদস্যদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। কোনো সেনা সদস্য ছুটিতে বাড়ি গেলে তাকে জোর করে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।
১৫ আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের বিচার হয়েছে কিন্তু যারা ষড়যন্ত্রের সাথে জড়িত জিয়াউর রহমানসহ অন্যান্যদের বিচার হয়নি। একটি কমিশন গঠন করে এদের বিচার হওয়া দরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রকিবুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D