৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৯
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়, বিশেষ করে তার সাম্প্রতিক চীন সফর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন।
প্রেস সচিব বলেন, সরকার প্রধান তার সাম্প্রতিক ৫ দিন ব্যাপী চীন সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে বিস্তারিত অবহিত করেছেন।
প্রধানমন্ত্রী গত ১ জুলাই চীনের প্রেসিডেন্ট লি কেকিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে যান এবং ৬ জুলাই দেশে ফিরেন।
চীন সফরকালে প্রধানমন্ত্রী ২ জুলাই ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ৪ ও ৫ জুলাই তিনি চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়া প্রধানমন্ত্রী চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত মিনিস্টার সান তাওয়ের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন ও অন্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D