১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৯
সিলেট শহরতলির শাহপরান এলাকায় দিনে দুপুরে সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় চুরি হয়েছে। ঘটনার সময় সাংবাদিক ডালিম স্বপরিবারে ঢাকায় ছিলেন। শুক্রবার দুপুরে যেকোনো সময় ওই ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন ও প্রতিবেশিরা জানিয়েছেন, সাংবাদিক ডালিম গত রবিবার স্বপরিবারে ঢাকায় যান। শাহপরান এলাকায় প্রত্যাশা কমপ্লেক্সে সাংবাদিক ডালিম বাসাটি তালাবদ্ধ করে রেখে যান। শুক্রবার জুম্মার নামাজের পর প্রতিবেশিরা দেখতে পান সাংবাদিক ডালিমের বাসার দরজা খোলা। প্রতিবেশিরা সাংবাদিক ডালিমের সাথে যোগাযোগ করে জানতে পারেন তিনি তখনও ঢাকায় অবস্থান করছেন। এর পরপরই প্রতিবেশি ও আত্মীয়স্বজনরা বাসায় প্রবেশ করে দেখতে পান ভেতরের সকল জিনিসপত্র তছনছ করা।
খবর পেয়ে শাহরান থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাংবাদিক ডালিম জানিয়েছেন, তিনি ঢাকা থেকে ফেরার পর বাসায় এসে বুঝতে পারবেন কী কী জিনিস খোয়া গেছে। পরে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
খবর পেয়ে কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মোমিন চৌধুরীসহ শাহপরান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাতেই সাংবাদিক ডালিমের বাসা পরিদর্শন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D