খাদিম বাইপাসে ছিনতাই :পুলিশের হাতে আটক ৩

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯

খাদিম বাইপাসে ছিনতাই :পুলিশের হাতে আটক ৩

শহরতলী খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ার থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এফআইভিডিবির মাঠ কর্মী কামরান আহমদ চৌধুরী শাহপরাণ থানার আওতাধীন দাসপাড়া এলাকা থেকে ঋনের টাকা নিয়ে কর্মস্থলে ফিরছিলেন। দাসপাড়ার অদূরে খাদিম বাইপাস সড়কে আসার সাথে সাথে একটি নোহা মিনিবাস থেকে নেমে ৩ জন যুবক তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে গাড়িতে তুলার জন্য টানাটানি করে। ব্যর্থ হয়ে এক পর্যায়ে তার হাতে থাকা ৭০ হাজার টাকা’সহ ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তিনি যখন রাস্তায় কান্নাকাটি করছিলেন তখনি শাহপরাণ থানার একজন এসআই এদিকে আসছিলেন। কামরান তার কাছে টাকা ছিনতাইর বিষয়টি জানালে ঐ এসআই মোটরসাইকেলসহ আরো কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে গাড়িটির পেছনে ছুটেন।

একপর্যায়ে গোলাপগঞ্জের ৫ মাইল এলাকায় গিয়ে নোহা গাড়িটি পাওয়া যায় এবং গাড়ি থেকে রাসেল (২০) নামক এক ছিনতাইকারীকে আটক করা হয়।

এসময় রাসেলের কাছ থেকে ছিনতাইকৃত ৭০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

পরে রাসেলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শাহপরাণ থানার মিররচক গ্রাম থেকে তার অপর দুই সহযোগি সাফিয়ান ও রাসেলকেও আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা ও একটি চাকু উদ্ধার করা হয়।

ধাওয়া করে টাকা উদ্ধার ও তিন ছিনতাইকারী আটকের কথা জানিয়েছেন শাহপরাণ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট