৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৯
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে তুলে নেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
এ ঘটনায় এরিক এরশাদের পক্ষে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার সোমবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-৫৫২।
এ বিষয়ে খালেদ আখতার গণমাধ্যমকে জানান, কে বা কারা দুই-তিন দিন ধরে এরিক এরশাদের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এ পর্যন্ত তিন-চার বার হুমকি দেয় তারা। এ কারণে গুলশান থানায় জিডি করা হয়েছে।
জিডির বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান জানান, জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
জিডির অভিযোগে বলা হয়, ‘আমার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকায় তার ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে কে বা কারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করছে।’
জাপা সূত্র জানায়, হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পর থেকে এরিক এরশাদ রাজধানীর বারিধারার বাসা প্রেসিডেন্ট পার্কে বাবাকে ছাড়া একা অসহায় সময় পার করছেন। সম্প্রতি এরিক এরশাদ তার বাবাকে দেখতে যান। এ সময় তিনি তার বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। এতে এরশাদের ছেলে হিসেবে এরিকও দলের নেতাকর্মীদের সহানুভূতি পাচ্ছেন, এমন আশঙ্কায় তাকে হুমকি দেয়া হতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D