৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৯
কোনো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত না হলে এবং প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশ না দিলে প্রশাসনের মনোযোগ থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা।
তিনি বলেন, রিফাত শরীফ ভাগ্যবান। কারণ তাকে হত্যার ভিডিও ফেসবুকে এসেছে। গত একমাসে ২২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু ওইসব হত্যাকারীদের ধরতে কোনো তৎপরতা দেখা যায়নি।
রবিবার (৭ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্বে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রুমিন বলেন, জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকার ফলস্বরূপ পুলিশকে পুরোপুরি দলীয়করণ করেছে সরকার। এদের যাবতীয় মুরদ দেখা যায় বিরোধীদলীয় কর্মীদের বিনা বিচারে হত্যা, গ্রেফতার, নির্যাতন আর কারাগারে প্রেরণের মধ্য দিয়ে।
বিএনপির এই নারী সাংসদ বলেন, প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান। বিচার করার জন্য আইন আদালত বিচার বিভাগ আছে। বিচার চাইতেই বা হবে কেন? যদি পুলিশ প্রশাসন আদালত তাদের নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করে তাহলে বিচার চাইবার কোনো প্রশ্ন ওঠে না।
সম্প্রতি বরগুনার রিফাত হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য তৈরির পর প্রধানমন্ত্রী খুনিদের ধরার নির্দেশ দিয়েছেন। অথচ অপরাধীদের ধরার কথা পুলিশের, এটা তাদের রুটিন কাজ। এজন্য তারা জনগণের টাকায় বেতন পেয়ে থাকে। ইতোমধ্যে খবর এসেছে রিফাতকে রক্ষার জন্য বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সহসভাপতি অত্যন্ত তৎপর রয়েছেন, বলেন রুমিন।
সাগর রুনি হত্যার সঙ্গে সম্ভবত ক্ষমতাশালীরা জড়িত উল্লেখ করে তিনি বলেন, হত্যাকাণ্ড সাত বছর পেরিয়ে গেছে। তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় ৬৫ বার পিছিয়েছে। সম্ভবত এ হত্যাকাণ্ডের সঙ্গে এমন সব ব্যক্তি জড়িত যাদের ধরার ক্ষমতা এই প্রশাসনের নেই। বিশ্বজিৎ হত্যাকাণ্ড ছিল বিভৎস একটি ঘটনা। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে মূল আসামিরা মৃত্যুদণ্ডের বাইরে থেকে যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D