১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৯
সিলেট সিটি করপোরেশন মেয়র ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, ষড়যন্ত্রকারীরা নানাভাবে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করবে। সেখান থেকে বের হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে হবে।
রাজপথে আন্দোলনের মাধ্যমেই বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় যে কারনে মিথ্যা মামলায় নেত্রীকে কারাগারে বন্দি রাখা হয়েছে। একমাত্র আন্দোলনেই সম্ভব আমাদের নেত্রীকে মুক্ত করা। মেয়র আরিফ বলেন দেশে বিশাল একটি বাজেট পাস করা হলো। আর গরিবের পকেট কাটার জন্য গ্যাসের দাম বৃদ্ধি করা হলো। অথচ দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন গ্যাসের মূল্য কমানোর কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী শ্রমিক দলের সিলেট জেলা ও মহানগর কমিটি পুর্ণঃ গঠন করতে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
(বৃহস্পতিবার ৪ জুলাই) রাতে কুমারপাড়াস্থ মেয়রের বাস ভবনের কার্যালয়ে সিলেট জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সিলেট মহানগর শ্রমিকদলের সাধারন সম্পাদক মো. ইউনুস মিয়ার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রিয় বিএনপির ক্ষুদ্র বিষয়ক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা এম. এ. রাজ্জাক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রিয় শ্রমিকদলের কার্যকরি সভাপতি সালা উদ্দিন সরকার, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, কেন্দ্রিয় শ্রমিকদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রিয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সোরমান আলী, কেন্দ্রিয় শ্রমিকদলের প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম প্রমুখ।
সভায় দলের তৃনমুলের নেতৃবৃন্দের বক্তব্য ও দাবীর প্রেক্ষিতে সিলেট জেলা ও মহানগর শ্রমিকদলের নতুন কমিটি ঘোষনা করা করা হয়।
নতুন কমিটিতে সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি সোরমান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ ও সিলেট মহানগর শ্রমিকদলের সভাপতি ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মনজুর আহমদ চৌধুরী লিটন, যুগ্ম সাধারন সম্পাদক লিমন মিয়া এর নাম ঘোষনা করেন, কেন্দ্রিয় শ্রমিকদলের কার্যকরি সভাপতি সালা উদ্দিন সরকার। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D