১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৯
সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তর পূর্বের নির্বাহি সম্পাদক তাপস দাশ পুরকায়স্থের ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত মৃণাল দাশ পুরকায়স্থ (৬০) বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামের মৃত হেমেন্দ্র দাশ পুরকায়স্থের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজির দিঘলী দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে- মৃণাল দাশ পুরকায়স্থ রাতে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এসময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক উত্তরপূর্বের সহকারি বার্তা সম্পাদক ওলিউর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D