জৈন্তাপুর সীমান্তে ৭টি ভারতীয় মহিষ আটক

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৯

জৈন্তাপুর সীমান্তে ৭টি ভারতীয় মহিষ আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা ৭টি মহিষ আটক করেছে ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প। বুধবার (৩ জুলাই) কাষ্টম কর্মকর্তার উপস্থিতিতে আটকর্কৃত মহিষ নিলামে বিক্রয় করা হবে।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বাইরাখেল সীমান্তের ১২৯৪ আন্তজার্তিক পিলারের ৮শত গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৭টি ভারতীয় মহিষ আটক করেন।

এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এঘটনায় ৭টি মহিষ জব্দ করে ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পে রাখা হয়েছে। আগামীকাল বুধবার কাষ্টম কর্মকর্তার উপস্থিতিতে মহিষ গুলো নিলামে বিক্রয় করা হবে।

এবিষয়ে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প কামান্ডার নায়েক সুবেদার নুরুল হুদা চেরাই পথে আসা ৭টি ভারতীয় মহিষ আটকের কথা স্বীকার করে বলেন- গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা করে ৭টি মহিষ আটক করি। ৩ জুলাই কাস্টম কর্মকর্তার উপস্থিতিতে নিলাম করা হবে। এছাড়া চোরাকারবার বন্দে তাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট