৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসে পানি এসেছে, ইনফেকশন দেখা দেওয়ায় শ্বাসকষ্ট বেড়ে গেছে। তাই জরুরি ভিত্তিতে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
রবিবার (৩০ জুন) বিকালে রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ফুসফুসে পানি জমার কারণে সকাল থেকেই তার (এরশাদ) কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিল। যে কারণে, অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সিএমএইচের চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার (এরশাদ) চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তারা মনে করেন, হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা সম্মিলিত সামরিক হাসপাতালেই সম্ভব। তবে, চিকিৎসকরা পরামর্শ দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য পৃথিবীর যে কোনো দেশেই পাঠানোর প্রস্তুতি আছে বলেও জানান তিনি।
গত ২৭ জুন সকালে হুসেইন মুহাম্মদ এরশাদ অসুস্থবোধ করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে কিছু সংক্রমণের চিকিৎসা চলছে। তার ওষুধ পরিবর্তন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান জিএম কাদের।
এ সময় জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D