৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, এবারের বাজেট (২০১৯-২০ অর্থবছর) জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশে চলমান উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখবে।
শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকারের দায়িত্ব পালন করছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশের মানুষ একটি উন্নত জীবন চায়, তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ব।
সংসদ নেতা বলেন, আমাদের সরকার রুপকল্প ২০২১ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে। আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য পূরণ এবং আমাদের নির্বাচনি ইশতেহার পূরণের এক কার্যকর মাধ্যম হবে আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য পেশকৃত জনবান্ধব, উন্নয়নমুখী এই বাজেটটি।
শেখ হাসিনা বলেন, আমি শুধু এইটুকুই বলব; ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আমরা এ প্রথম বাজেটটা পেশ করলাম। এ বাজেট আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, আমাদের এ বাজেট আলোচনায় অনেক সংসদ সদস্য অনেকরকম আলোচনা করেছেন; সেগুলো সব আমার কাছে ছিল। আমি মনে করি আমার এ বক্তব্যের মধ্য দিয়ে তাদের সেই কথাগুলোর জবাব মোটামুটিভাবে তারা পেয়ে গেছেন।
প্রধানমন্ত্রী এ সময় সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, দুবেলা বাজেট অধিবেশন চলেছে ও সর্বোচ্চ সংখ্যক সংসদ সদস্য এখানে উপস্থিত ছিলেন। সব থেকে অল্প সময়ের অধিবেশনে সর্বোচ্চ সংখ্যক সংসদ সদস্যরা বক্তব্য রেখে একটি রেকর্ড সৃষ্টি করেছেন। সেইসঙ্গে আমাদের বিরোধী দলের সংসদ সদস্যসহ অন্য সংসদ সদস্যদের আমি ধন্যবাদ জানাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D