১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামের সাথে সিলেটের সর্ম্পক দীর্ঘ দিনের। এই রাজ্যে বাংলাদেশ সহ সিলেটের পণ্য রপ্তানী বৃদ্ধি এবং আমদানী-রপ্তানী বাণিজ্যের সমতা আনয়নে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাতে এলে এক আলোচনায় এসব কথা বলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম, মেঘালয় সহ সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সর্ম্পক অতীতের মতো এখনো বজায় রাখতে হবে। তবেই আসামসহ সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর সাথে সিলেট সহ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।’
এর আগে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী সহ প্রতিনিধি দল নগর ভবনে আসলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তারা এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে আসাম রাজ্য সরকারের পক্ষ্য থেকে মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে উপহার সামগ্রী তুলে দেন।
বৈঠকে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী জানান, ‘সীমান্তবর্তী বৃহত্তর সিলেটের মানুষের সাথে আসামের মানুষের অতীতের সু-সর্ম্পক বজায় রেখে তা আরো সু-দৃঢ় করতে তার সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সবসময় বিবেচনা করে ভারত।’
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আসাম রাজ্য সভার এডিশনাল চীফ সেক্রেটারী জশুনা বড়ুয়া, প্রিন্সিপাল সেক্রেটারী অভিনাশ জোশী, সহকারী হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণামূর্তি, ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব এমএস নবনিতা চক্রবর্তী প্রমুখ।
এছাড়া সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D