১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৯
মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন ট্রেন দুর্ঘটনায় হতাহতদের দেখতে আজ বুধবার (২৬ জুন) কুলাউড়া আসছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন আহমদ এমপি। ট্রেনে চড়েই সিলেট আসবেন তারা।
মঙ্গলবার রাতে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই মন্ত্রী।
রেলমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান ও বন ও পরিবেশ মন্ত্রীর একান্ত সচিব আখতারউজ-জামান এর স্বাক্ষরিত পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।
পরিপত্র অনুযায়ী, মঙ্গলবার রাত পৌনে দশটায় কমলাপুর রেলস্টেশন থেকে উপবন ট্রেনে সিলেটের উদ্দেশে যাত্রা করেছেন রেলমন্ত্রী ও পরিবেশ মন্ত্রী।
আজ বুধবার ভোর সাড়ে ৫টায় সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবেন মন্ত্রীরা। এরপর সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে সকাল ৯টায় রেল দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট ওসমানী হাসপাতালে যাবেন তারা।
এরপর কুলাউড়ার উদ্দেশ্যে রওনা দেবেন দুইমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের সাথে দেখা করবেন। সেখান থেকে দুর্ঘটনাস্থল বরমচালে যাবেন তারা। বিকেলে কুলাউড়া স্টেশন থেকে ফের ট্রেনযোগে ঢাকার উদ্দেশে রওনা করবেন দুই মন্ত্রী।
প্রসঙ্গত, গত রবিবার রাতে কুলাউড়ার বরমচালে ইসলামাবাদ এলাকার বড়ছড়া সেতুতে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় ৪ জন নিহত ও শতাধিক আহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D