১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৯
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩১তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সিকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক বিভাগের চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিকৃবির বিভিন্ন বিভাগের প্রফেসর ও সহযোগী প্রফেসরবৃন্দ। একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ছিলেন সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান উপস্থিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ৩১তম একাডেমিক কাউন্সিলের সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিলো দেশের সকল কৃষিবিশ্ববিদ্যালয়ের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বাস্তবায়ন, সিকৃবিতে চা জনগোষ্ঠীর সন্তানদের কোটা সুবিধা বিবেচনা ইত্যাদি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D